০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে চুরির অভিযোগে হায়দুল ইসলাম আকন্দ(৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার দিবাগত শেষ রাতে উপজেলার মশাখালীর ইউনিয়নের বাইলনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হায়দুল ইসলাম আকন্দ সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া এলাকার ওবেদ আলীর ছেলে।

পুলিশও স্থানীয় সূত্রে জানাযায়, রাতে বাইলনা এলাকায় চুরি করতে এসেছিলো এমন অভিযোগে হায়দুল ইসলাম আকন্দকে ধরে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার বৃষ্টি জানান, হায়দুল ইসলাম আকন্দের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পরে সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

পোষ্টের সময় : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫