১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর-নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জামালপুরের বকশীগঞ্জ এবং নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তিন উপজেলার প্রশাসনের উদ্যোগে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। এসব সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

বকশীগঞ্জে জিয়াউর রহমানের অবদান স্মরণ

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আকবর হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম।

আলোচনায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তি পান। দেশের রাজনৈতিক ইতিহাসে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। একই সঙ্গে তাঁরা জিয়াউর রহমানের অবদান স্মরণ করার আহ্বান জানান।

কেন্দুয়ায় মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ

নেত্রকোনার কেন্দুয়ায় শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।

এতে বক্তব্য দেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম ও উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মদনে জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান

নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের উদ্যোগেও সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু তাহের আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মতিউর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য অটুট রাখতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার ওপর গুরুত্ব দেন।

তিন উপজেলার এসব আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

বকশীগঞ্জে দশানীর ভাঙনে বিলীন বসতভিটা, গতিপথ ফেরানোর দাবি

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুর-নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পোষ্টের সময় : ০৯:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬