১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির অবস্থান কর্মসূচি

ময়মনসিংহের নান্দাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি)-এর দিকনির্দেশনায় অবস্থান কর্মসূচি ও শোডাউন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাজার ও নান্দাইল বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ও নাজমুল হাসান।

এ ছাড়া নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির ও পৌর বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, শাহজাহান ফকিরসহ উপজেলা, পৌরসহ ১৩টি ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিককে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত তিন সাংবাদিক

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির অবস্থান কর্মসূচি

পোষ্টের সময় : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬