০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

  • RA
  • পোষ্টের সময় : ০৫:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৪০৮ ভিউ :

নেত্রকোনার মদন উপজেলায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইমাম হোসেন (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন। আহতদের মধ্যে তৌহিদ মিয়া ও ক্বারী ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার বোরো খেতে ধান খাচ্ছিলেন একই গ্রামের আকবর মিয়ার একটি ছাগল। এ নিয়ে শনিবার বিকেলে দুই কৃষকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত ইমাম হোসেনকে মমেক হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাঁর মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোণায় ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

পোষ্টের সময় : ০৫:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫