০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ভেষজ ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

  • RA
  • পোষ্টের সময় : ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৫৭৪ ভিউ :

নেত্রকোণায় গৃহবধূকে ভেষজ ওষুধ খাইয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে কথিত কবিরাজ আনোয়ার হোসেনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের পর সোমবার (৭ এপ্রিল) আদালতে পাঠানো হয়।

আনোয়ার হোসেন (৪১) নেত্রকোণা পৌর শহরের পারলা এলাকার বাসিন্দা ও হাজী মোহাম্মদ আকরাম হোসেনের ছেলে। তিনি নিজ বাড়িতেই ভেষজ চিকিৎসার নামে কবিরাজি করে থাকেন।

ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী অভিযুক্ত আনোয়ারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার স্বামী স্থানীয়ভাবে গাড়ির সিট মেরামত ও বাঁধাইয়ের কাজ করেন।

অভিযোগ অনুযায়ী, ২৩ মার্চ সকাল ১১টার দিকে স্বামী বাসায় না থাকাকালে আনোয়ার চিকিৎসার নাম করে গৃহবধূকে একটি পানীয় খাওয়ান। এরপর তার শরীরে ঝিমঝিম ভাব শুরু হলে সুযোগ বুঝে আনোয়ার তাকে ধর্ষণ করেন। একইভাবে পরের দুই দিন, অর্থাৎ ২৪ ও ২৫ মার্চ, আরও দুইবার তাকে ধর্ষণ করা হয়। এর কিছুদিন পর ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসা নেন। সুস্থ হয়ে উঠলে, ৪ এপ্রিল স্বামীর জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার বিবরণ দেন।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, “৬ এপ্রিল লিখিত অভিযোগ পাওয়ার পরই আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় এবং আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোণায় ভেষজ ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

পোষ্টের সময় : ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫