১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিক হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌর শহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অনিয়ম, অপরাধ ও সামাজিক অসংগতি নিয়ে লেখালেখি করতেন। তাঁর গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরের শ্বশুরবাড়ি। ঘটনার রাতে তিনি বাড়ির কাছের একটি দোকানে যান। এ সময় সেখানে অবস্থান করা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি রবীন রাংসা জানান, আলিফ ফকির তাঁর দোকানে সিগারেট কিনতে এসেছিলেন। দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় ভুলে মোবাইল ফোন রেখে যান তিনি। কিছুক্ষণ পর ফোনটি নিতে ফিরে আসেন। ফোন নিয়ে চলে যাওয়ার সময় দুই ব্যক্তিকে তাঁর পেছনে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ শোনা যায়। আতঙ্কিত হয়ে তিনি দোকানের ভেতরে আশ্রয় নেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে কী কারণে সাংবাদিক আলিফ ফকিরকে হত্যা করা হয়েছে এবং কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

একজন কর্মরত সাংবাদিককে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা স্থানীয় সাংবাদিক মহল ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে কয়লা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ

বাসযোগ্য বাংলাদেশ গড়তে দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিক হত্যা

পোষ্টের সময় : ১২:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬