১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে কয়লা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ

ময়মনসিংহের হালুয়াঘাটে গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার শেখ খালেদ উজ্জামান আউলিয়া,মো: সুরুজ আলী (বি.এ) প্রমুখ।

গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটিতে শপথ নিয়েছেন সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান,কোষাধ্যক্ষ মোঃ আবু তয়ব,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সদস্য মোঃ মাজহারুল ইসলাম,মোঃ আবু বক্কর সিদ্দিক,মোঃ হেদায়েত উল্লাহ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা সমিতির দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে কয়লা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা সমিতির সদস্যদের আস্থা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে কয়লা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ

বাসযোগ্য বাংলাদেশ গড়তে দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে কয়লা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ

পোষ্টের সময় : ১০:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬