০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যাসিবাদ ও শঙ্কামুক্ত পরিবেশে দুর্গোৎসব নির্বাচিত সরকারের সুফল’: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ফ্যাসিবাদ ও শঙ্কামুক্ত পরিবেশে স্মরণকালের সর্বোচ্চসংখ্যক মণ্ডপে মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সুফল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে ভক্ত ও পূজারিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় ঢাকঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন ভক্ত ও পূজারিরা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নিজের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, শুধু রাজধানীতেই নয়, জেলা পর্যায়ের পূজামণ্ডপগুলোতেও প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে ধর্মীয় উৎসবে অংশ নেওয়ার এই উদ্যোগকে তিনি নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ প্রাণ খুলে আনন্দ করছেন, স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। বিএনপি সরকার এই আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে কাজ করেছে। এটি ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব ধর্মের মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন।’

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি সামাজিক ঐক্যের এক অনন্য মেলবন্ধন। এই সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। দেশ পুনর্গঠনের এই প্রচেষ্টায় সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উৎসাহ ও নির্দেশনায় এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ভবিষ্যতেও ধর্মীয় উৎসব পালনের এই ধারা অব্যাহত থাকবে।

এ সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এমরান সালেহ প্রিন্স। তাঁর অভিযোগ, এবারের দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে দল দুটির নেতাদের দেখা যায়নি। এই অবস্থান তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রিন্স বলেন, ‘জামায়াত তাদের কর্মকাণ্ডে বারবার সাম্প্রদায়িক রাজনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এবার এনসিপিও তাদের জোটের শীর্ষ দলের নীতি অনুসরণ করছে কি না, সেটি স্পষ্ট করা উচিত।’

তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার, উৎসব ও অনুভূতির প্রতি সম্মান দেখানো প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। শুধু মুখে সম্প্রীতির কথা বললেই হবে না, বাস্তব কর্মকাণ্ডেও তার প্রতিফলন থাকতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, মিজানুর রহমান, উত্তম কুমার বাবুল, আসাদুজ্জামান আসিফ, নাঈমুর আরেফীন পাপন, আনোয়ার হোসেন, আব্দুল মোতালেব ও এম আর আল আমিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২

প্রেসক্লাব নকলা'র নতুন কমিটি: সভাপতি রানা, সম্পাদক রিজন

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘ফ্যাসিবাদ ও শঙ্কামুক্ত পরিবেশে দুর্গোৎসব নির্বাচিত সরকারের সুফল’: প্রিন্স

পোষ্টের সময় : ১০:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬