০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব নকলা’র নতুন কমিটি: সভাপতি রানা, সম্পাদক রিজন

শেরপুরের নকলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা প্রতিনিধি মো. শফিউজ্জামান রানাকে সভাপতি এবং জাতীয় অর্থনীতি ও ন্যাশনাল কান্ট্রি টুডের প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে প্রেসক্লাব নকলার নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ ও সম্মানিত সদস্যদের পাশাপাশি সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহসভাপতি শফিউল আলম লাভলু (দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভার), সহসভাপতি দেলোয়ার হোসেন (দৈনিক আমাদের দিন) ও আরিফুর রহমান (অপরাধ তথ্যচিত্র)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সজিব মিয়া (বৈশাখী টেলিভিশন ও নিউজ স্টেশন), রকিব হাসান রবিন (দৈনিক দেশ প্রতিদিন) এবং মোস্তাক আহাম্মেদ (দৈনিক সময়ের কথা)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মাসুম বিল্লাহ রাকিব (দৈনিক বাংলাদেশ বুলেটিন) ও আব্দুল্লাহ আল-আমিন (মোহনা টেলিভিশন)। দপ্তর সম্পাদক হয়েছেন নয়ন শেখ (নন্দিত টিভি) এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জহিরুল ইসলাম (দৈনিক প্রভাতি বাংলাদেশ)।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রাইসুল ইসলাম রিফাত (দৈনিক আজকের বাংলাদেশ), সাহিত্য ও গবেষণা সম্পাদক হিসেবে এম এ ফিরোজ (দৈনিক আলোকিত সকাল), কল্যাণ ও তহবিল সম্পাদক হিসেবে মাহাদী হাসান (দৈনিক নিরপেক্ষ ও জবাবদিহি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আইনুল নাঈম (দৈনিক ভোরের বাণী) দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, প্রেসক্লাব নকলা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটির অস্থায়ী কার্যালয় নকলা হল চত্বরের দ্বিতীয় তলায় অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

নতুন কমিটির সদস্যরা আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রেসক্লাব নকলা’র নতুন কমিটি: সভাপতি রানা, সম্পাদক রিজন

হালুয়াঘাটে কয়লা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ

16 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রেসক্লাব নকলা’র নতুন কমিটি: সভাপতি রানা, সম্পাদক রিজন

পোষ্টের সময় : ০৮:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬