প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন করে ছাত্রদল। ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পারভেজকে ছাত্রদল নেতা দাবি করে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমেদ চকদার, সদস্য সচিব হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান,পৌর ছাত্রদলের আহবায়ক নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সাদেক, সদস্য সচিব শাহ্ সৌরভ।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম-আহব্বায়ক হাবিবুল্লাহ হাবিব এবং ছাত্রদলনেতা তাইফুল ইসলাম শাওনসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।



















