০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় করোনা সচেতনতায় শুভ সংঘের মাস্ক বিতরণ

ভালুকায় মাস্ক বিতরণ। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। এমন সময় স্বাস্থ্যবিধি মানা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন শুভ সংঘ।

শুক্রবার (১৪ জুন) সকালে শুভ সংঘের ভালুকা উপজেলা শাখার উদ্যোগে ভালুকা বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে পথচারী, ফুটপাতের দোকানদার, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম সুবীন ও সাধারণ সম্পাদক আফজাল ফাহিম এজাজ। সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম সুবীন এবং সঞ্চালনায় ছিলেন আফজাল ফাহিম এজাজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভ সংঘ ভালুকা শাখার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিউর রহমান মোহন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক হাদিসুর রহমান খান, কালেক কণ্ঠের সাংবাদিক মোখলেছুর রহমান মনির, এনটিভির সাংবাদিক আলমগীর হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন এবং এটিএন বাংলার সাংবাদিক আনোয়ার হোসেন তরফদার।

এছাড়াও উপস্থিত ছিলেন শুভ সংঘের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, আমিনুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক সাবিল পাঠান, দপ্তর সম্পাদক সেলিম মিয়া, অর্থ সম্পাদক সানোয়ার শান্ত, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক হাবিবুর রহমান শান্ত, সদস্য পাপ্পু খান, রফিক মিয়া, উদয়, জবা, মুন, প্রসেনজিৎ, সিফাত, প্রান্ত, বিজনসহ আরও অনেকে।

শুভ সংঘ ভালুকা শাখার সভাপতি জাহিদুল ইসলাম সুবীন বলেন, “বর্তমানে করোনা সংক্রমণ আবারও বাড়ছে। মানুষ যেন স্বাস্থ্যবিধি মানে, মাস্ক ব্যবহার করে, সেই বার্তা দিতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। মানুষ সচেতন হলে অনেক বড় বিপদও এড়ানো সম্ভব।”

উল্লেখ্য, বসুন্ধরা শুভ সংঘ দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা মানবিক উদ্যোগের মাধ্যমে দেশের নানা প্রান্তে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে যেমন সচেতনতা বাড়াচ্ছে, তেমনি তরুণ সমাজকে সামাজিক দায়িত্ববোধেও উদ্বুদ্ধ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় করোনা সচেতনতায় শুভ সংঘের মাস্ক বিতরণ

পোষ্টের সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫