০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেপ্তার

ভালুকায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫জন। ছবি-ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে তোফাজ্জল হত্যা ও বিএনপিথর দলীয় অফিস ভাংচুর মামলার তিন আসামী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। ওই অভিযানে ভারতীয় মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনী ভালুকা ক্যাম্পের সদস্যরা উপজেলার মাস্টারবাড়ী ও পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা ও ভাংচুর মামলা চলমান থাকায় তাদেরকে ভালুকা ও শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরীপুর গ্রামের মোঃ আজাহার শিকদারের ছেলে ৩নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ শিকদার (৩৫), হবিরবাড়ী সিডস্টোর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মোঃ মোর্শেদ ওরফে পিস্তল মোর্শেদ (২৮), উপজেলার হবিরবাড়ী সিডস্টোর এলাকার কালা মিয়ার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (২৮), উপজেলার হবিরবাড়ী পাড়াগাঁওয়ের মৃত হেলাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, উপজেলার হবিরবাড়ী গ্রামের মোঃ আহমদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন।এসময় বারো বোতল ভারতীয় মদ ও নগদ চব্বিশত টাকা উদ্ধার করা হয়েছে।

আর্মি ক্যাম্পের সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিরা দলীয়ভাবে আসন্ন ডিসেম্বর-জুন মাসের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনৈতিক কর্মকাÐ ও অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন।
এ বিষয়ে ভালুকা আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা জানান, অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়, পরে তিনজনকে ভালুকায় ও দুইজনকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা আগামীতেও অব্যাহত থাকবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, গ্রেফতারকৃত তিনজন এর মধ্যে দুইজন আলোচিত তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামী এবং বিএনপিথর দলীয় অফিস ভাংচুর মামলার আসামী একজন । গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফুলপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ফলাফল নিয়ে দুই দলের পাল্টাপাল্টি দাবি

এসএসসি পরীক্ষার ফলাফলে কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের চমক

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫