ময়মনসিংহের র্যাব-১৪’ কোম্পানির একটি টিম মঙ্গলবার রাতে ভালুকায় অভিযান চালিয়ে ১১৪ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ভালুকা পৌরসভার ফুটওভার ব্রীজ সংলগ্ন গফরগাঁও রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে মাদক তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন, ঢাকার ডেমরার পূর্বহাজীনগর টেংরা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মো. রাজু আহমেদ(৩২)। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা হবে বলে র্যাব জানিয়েছে।
বুধবার তাকে মাদক মামলায় ভালুকা থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব-১৪’র মিডিয়া অফিসার কর্তৃক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।











