নেত্রকোনার মদনে উন্নত জাতের ধান, শাকসবজি ও আলুর বীজের গুণগত মান এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে রিটেইলার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) উপজেলার মডেল মসজিদের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন রিটেইলার অংশগ্রহণ করেন।
রিটেইলার আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. সেলিম উর রহমান।
এ সময় বক্তব্য দেন টেরিটোরি সেলস ম্যানেজার মো. মাসুদ রানা, সবজি ও জৈব বালাইনাশক বিভাগের টেরিটোরি সেলস ম্যানেজার মো. রাজিব রায়হান এবং রিটেইলার তানভীর আহমেদসহ অন্যরা।
কর্মশালায় উন্নত জাতের ধান, বিভিন্ন শাকসবজি ও আলুর বীজের বৈশিষ্ট্য এবং কৃষকদের কাছে মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মদন (নেত্রকোনা) প্রতিনিধি 



















