১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

সব ক্যাটাগরি মিলিয়ে সামগ্রিক কর্মমূল্যায়নে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বে থাকা আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত দায়িত্বে ট্রাফিক বিভাগের কর্মকর্তা মো. আশরাফুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামগ্রিক কর্মমূল্যায়নে জেলার সব থানার ওসিদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পাওয়ায় সাজ্জাদ রোমনের এ অর্জন ঈশ্বরগঞ্জ থানার জন্যও একটি উল্লেখযোগ্য সাফল্য। পুলিশের দায়িত্ব পালনে ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং জনসাধারণের আস্থা অর্জন গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “এ স্বীকৃতি আমার একার অর্জন নয়; এটি ঈশ্বরগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সবার সহযোগিতা ও আন্তরিকতায় এ অর্জন সম্ভব হয়েছে। আমি মনে করি, পুলিশের সবচেয়ে বড় অর্জন মানুষের আস্থা ও ভালোবাসা। এ স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা,মাদক,জুয়া,ক্যাসিনোসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ অর্জন আমি আমার সহকর্মীদের উৎসর্গ করছি।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

পোষ্টের সময় : ০৯:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬