০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে জজের বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার-টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া চোর।

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌস এর বাসায় চুরির ঘটনায় জুয়েল মিয়া (৪৫) নামের এক গ্রেপ্তার হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জুয়েল মিয়া মহানগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া এবং ফিরোজা বেগম দম্পত্তি ছেলে। তার বিরুদ্ধে থানায় ১২টি চুরির মামলা রয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোর ৪টায় জেলার তারাকান্দা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ এই চোরকে গ্রেপ্তার করে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌস এর ফ্ল্যাটের দরজার তালা কেটে এই চুরির ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক খান বলেন, সংশ্লিষ্ট মামলায় আসামিকে আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।

তিনি বলেন, ফ্ল্যাট বাসার দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫টি শাড়ী নিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক’সহ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

এ সময় তারা ঘটনাস্থল এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে। ডিবি ও থানা পুলিশের ব্যাপক তৎপরতায় চুরি হওয়ার ১৬ ঘন্টার মধ্যে চোরসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফুলপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ফলাফল নিয়ে দুই দলের পাল্টাপাল্টি দাবি

এসএসসি পরীক্ষার ফলাফলে কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের চমক

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে জজের বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার-টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫