ময়মনসিংহ জেলা দর্জি মালিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে নেতৃবৃন্দের শপথবাক্য পাঠ করান জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। পরে আলোচনা অনুষ্ঠানে জেলা দর্জি মালিক সংস্থার সভাপতি গোলাম ফজলে আনোয়ার পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো.শাহজাহান, শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার তাহমিনা নাসরিন, তাপস সাহা, লিটন রায়সহ অন্যরা।
তারা বলেন, ঐক্য ধরে রাখার পাশাপাশি শতভাগ সেবা সততার সহিত নিশ্চিত করার লক্ষ্যেই এই কমিটির নেতৃবৃন্দরা কাজ করবে। এসময় অক্ষুন্ন সুনাম ধরে রাখতে সকলের সহযোগিতাও চান তারা।











