০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। শুক্রবার রাত ৯ টা ও বিকেল সাড়ে ৫ টার দিকে পৃথক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৫ পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। অন্যদিকে শুক্রবার রাত ৯ টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় দুর্ঘনাটি ঘটে। হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্রটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের ৬ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণির ভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ হতাহতদের উদ্ধার কার্যক্রম করে। আহত অস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে দুর্ঘনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি আবদুর হাদি।

অপরদিকে তারাকান্দায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী ও চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার দুজন যাত্রী। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মোছা: জোবেদা খাতুন (৮৫)। তিনি ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের বরাটিয়া গ্রামের মৃত আবদুল বারেকের স্ত্রী। মো. রাকিবুল হাসান (১৫) ফুলপুর উপজেলার বউলা ইউনিয়নের মদীপুর সুতারপাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে এ দুজন নিহত হলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ আলম (৩৫) নামে সিএনজি চালকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জনপ্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী ‘আয়রন ম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন: প্রিন্স

ডেপুটি স্পিকারের সঙ্গে নেত্রকোনার শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

পোষ্টের সময় : ১০:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫