০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে প্রতারণার জালে সৌদি প্রবাসী, মোবাইল ও অর্থ লুট

সৌদি প্রবাসীর কাছ থেকে বিদেশি মুদ্রা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারকচক্রের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ জুন) কোতোয়ালি মডেল থানায় মামলার পর আটক ব্যক্তিকে আদালতে তোলা হলে তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়।

ভুক্তভোগী শওকত হোসেন (৩৪) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। আট বছর সৌদি আরবে থাকার পর এক মাস আগে দেশে ফেরেন তিনি। সঙ্গে এনেছিলেন ১৪ হাজার সৌদি রিয়াল, যা ভাঙিয়ে বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করে বাড়ির নির্মাণসামগ্রী কেনার পরিকল্পনা ছিল তার। তবে মুঠোফোনে পরিচয় হওয়া এক নারীর ফাঁদে পড়ে তিনি সব হারান।

শওকতের ভাষ্য অনুযায়ী, শহরের পাটগুদাম আটআনি পুকুরপাড় এলাকার রকি মিয়ার স্ত্রী রুমা আক্তার (২৫) কয়েকদিন আগে নিজেকে একই উপজেলার বাসিন্দা পরিচয় দিয়ে তার সঙ্গে ফোনে যোগাযোগ শুরু করেন। সখ্যতা বাড়ার পর শনিবার বিকেলে শওকত তার চাচাতো ভাই রিয়াজকে সঙ্গে নিয়ে রিয়াল ভাঙাতে শহরে যান। রুমার আমন্ত্রণে তারা ওই বাসায় যান-সেখানেই ঘটে মূল ঘটনা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ‘চক্রটি টার্গেট করে বিদেশফেরত ও ধনাঢ্য লোকদের। ফোন নম্বর সংগ্রহ করে সম্পর্ক তৈরি করে, তারপর বাসায় ডেকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়। গ্রেফতার খলিলুরকে রিমান্ডে চাওয়া হয়েছে। বাকি দুজনকে ধরতে ও বিদেশি মুদ্রা উদ্ধারে অভিযান চলছে।’

পুলিশ জানায়, রকি মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের মামলা রয়েছে। রুমা আক্তারও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২০২৪ সালের মার্চ ও এপ্রিল মাসে দুবার গ্রেফতার হয়েছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে ঈশ্বরগঞ্জ বিএনপির বর্ণাঢ্য মিছিল-সমাবেশ

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে প্রতারণার জালে সৌদি প্রবাসী, মোবাইল ও অর্থ লুট

পোষ্টের সময় : ০১:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫