০৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের গুণগত মান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র ম্যানেজার অরবিন্দু সিলভেস্টার গমেজ। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের গুণগত মান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশনের স্থানীয় হলরুমে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দুইদিন ব্যাপী কর্মশালায় উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দু সিলভেস্টার গমেজ। ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপি ম্যানেজার রোলেন্ড গোমেজের সঞ্চালনায় সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম ও মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী। কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মার্সেল রংদী, কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম, হাফিজুল হক সোহাগ, বেলী ম্রং, নয়ন চিসিম প্রমুখ।

মুক্তাগাছা সাউথ এপি আয়োজিত দুইদিনের এই কর্মশালায় সরকারী কর্মকর্তা, এএনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, অন্যান্য উন্নয়ন সংস্থার অংশিজনজনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বিএনপি: মোতাহার

মদনে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের গুণগত মান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

পোষ্টের সময় : ০৩:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫