০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সোমবার মুক্তাগাছা পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আতিকুল ইসলাম।

মুক্তাগাছা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার পৌরসভার হলরুমে মুক্তাগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহ ,মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ সাইদুর রহমান খাঁন, পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ, সুধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৮৪ কোটি ৫৯ লক্ষ ৭৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয় ১৭ কোটি ৭৬ লক্ষ ৪৩ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয় ৫৫ কোটি ৪২ লক্ষ ৭০ হাজার ৮০০ টাকা এবং মুলধন আয় দেখানো হয়েছে ৪ কোটি ১ লক্ষ টাকা। প্রস্তাবিত বাজেটে আগত তহবিল দেখানো হয়েছে ৭ কোটি ৩৯ লক্ষ ৬৩ হাজার ৫০০ শত ৬১ টাকা। সব মিলিয়ে বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৬ কোটি ৯৯ লক্ষ ২৬ হাজার ৮০০ শত টাকা এবং বাজেটে উদ্বৃত্তের পরিমাণ দেখানো হয়েছে ৭ কোটি ৬০ লক্ষ ৫০ হাজার ৫০০ শত ৬১ টাকা।

মুক্তাগাছা পৌরসভার প্রশাসক আতিকুল ইসলাম বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট মুক্তাগাছা পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক বাতি, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বাজেটে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মুক্তাগাছা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করে উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্য পূরণে তিনি সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন।
বাজেট ঘোষণার পর উপস্থিত সাংবাদিক ও সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে স্বামী হত্যা ও লাশ গুম: স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

যেখানে সাকিবকে টপকে শীর্ষে পরীমনি

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছা পৌরসভার বাজেট ঘোষণা

পোষ্টের সময় : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫