০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১০ম সভা

ময়মনসিংহে বিভাগীয় কল্যাণ পরিষদ এর ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ এর আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব জিয়া আহমেদ সুমন।

সভায় ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এ সময় তিনি জানান, শিশুশ্রম নিরসনে পরিদর্শন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম, আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিধি মোতাবেক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, ২০২৪ ও ২০২৫ অর্থবছরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ মোট ১১৫০ টি পরিদর্শন সম্পন্ন করেছে তন্মধ্যে ৪৫০ টি পরিদর্শন সংক্রান্ত পরিদর্শনে বিভিন্ন কারখানা/প্রতিষ্ঠান/দোকান থেকে ১২১ জন শিশুকে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে। শিশুশ্রম নিরসনে ২৫ টি উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন হয়েছে। শিশুশ্রম নিরসনের জন্য শ্রম আদালতে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আমাদের শিশুগুলো আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, পরিচালক (স্বাস্থ্য) ডঃ প্রদীপ কুমার সাহাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এনজিও এর কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১০ম সভা

পোষ্টের সময় : ০২:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫