০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব, জাহানা আফরোজকে বর্ণাঢ্য সংবর্ধনা

নেত্রকোনার কেন্দুয়ায় শতবর্ষী ঐতিহ্যবাহী সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি জাহানা আফরোজকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির শতবর্ষের ঐতিহ্য, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা।

কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া রোকন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল, পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য শহীদুল ইসলাম সবুজ এবং ধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা বেগম আসমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল হক হিরন। কলেজের প্রভাষক লুৎফুর রহমান ভূঁইয়া ও সহকারী শিক্ষক ফারুক আহমেদ রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশ নেন।

বক্তারা বলেন, শতবর্ষের ঐতিহ্য বহনকারী সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ এ অঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এটিকে সরকারি করার উদ্যোগ গ্রহণের দাবি জানান তাঁরা।

সংবর্ধনার জবাবে পরিচালনা পরিষদের সভাপতি জাহানা আফরোজ বলেন, ‘এই শিক্ষাপ্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। প্রতিষ্ঠানটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি ও গভীর ভালোবাসা জড়িয়ে আছে। এর সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং সরকারি করার লক্ষ্যে আমি আমার সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালে জিপিএ-৫ অর্জনকারী ছয় কৃতী শিক্ষার্থীকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে মেধার স্বীকৃতিস্বরূপ আরও ছয় শিক্ষার্থীর হাতে হাশেম বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব, জাহানা আফরোজকে বর্ণাঢ্য সংবর্ধনা

পোষ্টের সময় : ০৬:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬