০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব সফরে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি

বিদেশ সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যয় নিয়ে ভারতে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিরোধী দল কংগ্রেসের কেরালা ইউনিট জানিয়েছে, মোদি সৌদি সফরে মাত্র ১২ ঘণ্টা অবস্থান করে ১৫ কোটি রুপি খরচ করেছেন।

কংগ্রেসের কেরালা ইউনিট বলেছে, মহারাষ্ট্রভিত্তিক অধিকারকর্মী অজয় বসুদেব বোস মোদির সৌদি সফরের খরচ নিয়ে জানতে চেয়েছিলেন। তার সেই প্রশ্নের জবাবে সৌদির জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানান, মোদি সৌদি এসে ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ রুপি খরচ করেছেন। যারমধ্যে হোটেল খরচ বাবদই গেছে ১০ কোটি রুপি।

কংগ্রেস বলেছে, মোদির সৌদি সফরে প্রতিঘণ্টায় খরচ হয়েছে ১ দশমিক ২৫ কোটি রুপি। এরমধ্যে হোটেল ভাড়ায় খরচ গেছে ১০ দশমিক ২ কোটি রুপি।

চলতি বছরের এপ্রিলে সৌদিতে যান মোদি। ওই সময় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ওই ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন মোদি।

এদিকে অধিকারকর্মী অজয় বসুদেব বোস এক্সে মোদির এই অতিখরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “জেদ্দায় কয়েক ঘণ্টার জন্য অস্বাভাবিক খরচ। শুধুমাত্র হোটেলের জন্য ১০ কোটি রুপি খরচ করেছে কেন্দ্র সরকার। এটি চমকে ওঠার মতো। মোদিকে কি কেউ এই বেহিসাবি অতিখরচের ব্যাপারে প্রশ্ন করবেন?।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সৌদি আরব সফরে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি

পোষ্টের সময় : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫