০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীর জন্মদিন রাঙাতে ময়মনসিংহে আমন্ত্রণ র‍্যালি

অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য জন্মেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর এই পৃথিবীতে আগমনকে ঘিরে ময়মনসিংহে আমন্ত্রণ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে লালকুঠি দরবার শরীফ থেকে আমন্ত্রণ বা আনন্দ মিছিলটি বের হয়ে পাটগুদাম ব্রিজ, জিরোপয়েন্ট, টাউন হল মোড়, নতুন বাজার মোড় এবং গাঙ্গিনারপাড় মোড় প্রদক্ষিণ করে পুনরায় লালকুঠি দরবার শরীফে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন মুজাদ্দেদীয়া তরিকত মিশনের গদীনশীন খাজা মুহাম্মদ সুজাউদ্দৌলা নকশেবন্দী মুজাদ্দেদী।

লালকুঠিবাগ দরবার শরীফের খাদেম হাসমত উল্লাহ আল মুজাদ্দেদী বলেন, এই দিনে অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছিলেন। সেই নিদর্শন ধরে রাখার জন্য ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবার জুশসে জুলুস বা আমন্ত্রণ র‌্যালী করা হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় লালকুঠিবাগ দরবার শরীফে এসে শেষ হবে। পরে সেখানে নবীজির জীবনী নিয়ে আলোচনা করা হবে। দিনটিকে ঘিরে সবাই উচ্ছ্বসিত। জেলা ও জেলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-আশেকানরা গত রাত থেকেই আসতে শুরু করেছেন। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে।

লালকুঠিবাগ দরবার শরীফের ভক্ত ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিবছর আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। এই দিনটি আমাদের ইসলামি জীবনকে সুদূরপ্রসারি করে। আমরা এই দিনটি উদযাপনের পাশাপাশি সাধারণ মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছি। মানুষের মধ্যে ভেদাভেদ দূর হয়ে বিশ্বে শান্তি ফিরে আসুক—এটাই আমাদের কামনা।

এ ছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরীর পাটগুদাম, নতুন বাজার এবং আকুয়া এলাকা থেকেও পৃথক পৃথক র‌্যালী ও নানা আয়োজন করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নবীর জন্মদিন রাঙাতে ময়মনসিংহে আমন্ত্রণ র‍্যালি

পোষ্টের সময় : ০১:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫