০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস-এ গুলি ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারীসহ মোট চারজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশ হামলার বিষয়ে প্রথম ফোন কল পায়। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ প্রধান রেনেই জানান, খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ চার্চের গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীর মুখোমুখি হয়। তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহতদের মধ্যে সন্দেহভাজন টমাস জ্যাকব স্যানফোর্ডসহ ছাড়াও আরও দুইজন রয়েছেন। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা চার বলা হলেও পরে পুলিশ প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, দুইজন সাধারণ মানুষ এবং সন্দেহভাজন হামলাকারী স্যানফোর্ডসহ মোট তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

তবে হতাহতের সর্বশেষ তথ্যে মোট ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে সাতজন স্থিতিশীল অবস্থায় আছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ প্রধান রেনেই জানান, এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত এবং শোকাহত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি হটলাইন নম্বরও ঘোষণা করেন।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ৪

পোষ্টের সময় : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫