০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইন-ভিয়েতনামে মৌসুমি ঝড়ের তান্ডব, নিহত ৩৮  

মৌসুমি ঝড় বুয়ালোই তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ ফিলিপাইন ও ভিয়েতনাম। শক্তিশালী এই ঝড়ের আঘাতে দুই দেশে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও প্রায় ৩১ এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার বিকালের পর ফিলিপাইনে আঘাত হানে বুয়ালোই। তবে শুক্রবার থেকেই দেশটি বিভিন্ন প্রদেশ এবং অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছিল।

রোববার ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, ল্যুজোন প্রদেশ এবং ভিসায়াস প্রদেশের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল। এর মধ্যে বিকোলের বিভিন্ন এলাকা থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোনে ২ জন এবং ভিসায়াস থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৩৩ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৪ জন।

এতে আরও বলা হয়, ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং বন্যায় মোট ৮ হাজার ৯১৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বিভিন্ন জাতীয় সংস্থা এবং স্থানীয় সরকার ইউনিটের মাধ্যমে ১ লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

অন্যদিকে সোমবার সকালে ঝড়টি আঘাত হানে ভিয়েতনামে উত্তর-মধ্যাঞ্চলীয় বিভিন্ন এলাকায়। যার ফলে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে ১২ জন নিহত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস জানিয়েছে, উত্তর নিন বিন প্রদেশে ৯ জন নিহতের খবর পাওয়া গেছে, বাকি তিনজন থান হোয়া, হিউ এবং দা নাং শহরে নিহত হয়েছেন। এছাড়া তিনটি মাছ ধরার নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর প্রায় ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ফিলিপাইনসহ আশেপাশের দেশগুলোতে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। শক্তিশালী এই ঘূণিঝড়ের আঘাতে তাইওয়ান এবং ফিলিপাইনে ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

সূত্র: আনাদোলু

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফিলিপাইন-ভিয়েতনামে মৌসুমি ঝড়ের তান্ডব, নিহত ৩৮  

পোষ্টের সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫