১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৫ আসনে জাতীয় পার্টির সমর্থন পেল বিএনপির প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় কোন প্রার্থী না থাকায় ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে এক মঞ্চে দুই দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলুকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তিসহ দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় এলাকার উন্নয়নে এ দুই দলের নেতাকর্মীরা কাঁধে কাধ মিলিয়ে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে ওই আসনের বিএনপি দলীয় প্রার্থী জাকির হোসেন বাবলু এবং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুল হাসান মুকুল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতরাতে (১৫ জানুয়ারি) মুক্তাগাছা পৌরসভার পয়ারকান্দি পাড়াটঙ্গী এলাকায় উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠন আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সভায় এ সমর্থন জানায় জাতীয় পার্টির নেতাকর্র্মীরা। এ ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এ দুই দলের নেতাকর্মীদের মধ্যে সৌর্হাদ্যপূর্ন আবহের সৃষ্টি হয়েছে।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ মুক্তি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সাবেক সংসদ সদস্য। তবে এবারের সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় এলাকার উন্নয়নের স্বার্থে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। ওই সভায় সভাপতিত্ব করেন পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল মান্নান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ মুক্তি বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে বলেন, এলাকার স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আমাদের এই সম্প্রীতির বন্ধন এলাকার উন্নয়নে অবদান রাখবে।’

সভায় অতিথি হিসাবে অংশগ্রহন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও মুক্তাগাছা আসনের বিএনপির দলীয় প্রার্থী জাকির হোসেন বাবলু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুল হাসান মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল প্রমূখ। এ সময় উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু জানান, মুক্তাগাছার মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। আমরা এলাকার উন্নয়নে সবাইকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। তবে বিগত সময়ে এ সর্ম্পকের মধ্যে কিছুটা ভাঁটা পড়লেও এখান আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। আমরা একে অপরের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করবো। তিনি আরও বলেন, জাতীয় পার্টি তাদের জায়গায় থাকবে, আমরা (বিএনপি) আমাদের জায়গায় থাকবো। অন্য অনেক এলাকার সঙ্গে আমাদের মিল নেই। মুক্তাগাছাবাসীর মিলেমিশে থাকার একটি নিজস্ব সংস্কৃতি পূর্ব থেকেই রয়েছে।’

এবিষয়ে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুল হাসান মুকুল বলেন, এবারের নির্বাচনে আমাদের দলের প্রার্থী নেই। এতে দলের নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এ কারণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং এলাকার উন্নয়নের স্বার্থে আমরা আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড প্রতিনিধি সভা করে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়েছি।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দিয়েছিলেন মাস্ক

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ-৫ আসনে জাতীয় পার্টির সমর্থন পেল বিএনপির প্রার্থী

পোষ্টের সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬