০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া খেলাধুলা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: এমপি ওয়াহাব

বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের পাশাপাশি কাবাডিসহ হারিয়ে যাওয়া সব ঐতিহ্যবাহী খেলাধুলাকে মাঠ পর্যায়ে ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আগত অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি গণতান্ত্রিক ও সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে মেধা বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন যে, বিজয়ী হওয়ার চেয়ে খেলায় অংশগ্রহণ করাই বড় কথা। খেলায় হার-জিত থাকবেই, সেটি মেনে নিয়ে সবাইকে ক্রীড়াসুলভ নৈপুণ্য প্রদর্শন করতে হবে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এবারের প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা কেবল একাডেমিক ডিগ্রি নয়, বরং ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তিনি সুস্থ দেহ এবং সুন্দর মন নিয়ে খেলায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে অগ্রীম অভিনন্দন জানান।

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ এর সাংগঠনিক কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার মো. মাহবুব আলম এবং প্রভোস্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত কনভেনর প্রফেসর ড. মো. মোখলেছুর রহমান। এছাড়া  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিন, খেলা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বাকৃবি ছাত্রদলের সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব সহ আরো অনেকে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক কমিটির সদস্য-সচিব ও ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়দের মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শুরু হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া খেলাধুলা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: এমপি ওয়াহাব

পোষ্টের সময় : ০৬:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬