০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

  • RA
  • পোষ্টের সময় : ০১:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৫৩৭ ভিউ :

রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর।

শুক্রবার দুপুর সোয়া ১২টার পর এ ভূকম্পন অনুভূত হয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭ ছিল বলে জানা গেছে। এর উৎপত্তিস্থল বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারের মান্দালয় অঞ্চলে। ঢাকা থেকে এর কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ৫৯৭ কিলোমিটার। ৭ মাত্রার ভূমিকম্পকে সাধারণত বড় ধরনের হিসেবে বিবেচনা করা হয়। তবে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৭.৭। এটি মিয়ানমারের সাগাইং অঞ্চলের উত্তর-উত্তরপশ্চিমে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত ছিল এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

পোষ্টের সময় : ০১:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫