কবি হুমায়ুন কবীর খানের প্রথম কাব্যগ্রন্থ ‘শ্রমিকের হাত’-এর প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকালে বিদ্রোহী কবিতা পরিষদ আয়োজনে হালুয়াঘাট উপজেলার চরবাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজনে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করে। মাহমুদ আবদুল্লাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এনামুল হক মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরবাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি আলী আকবর চিশতী, কবি কমল ভদ্র, হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা কামরুল ইসলাম বেগ, ভাষা শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম, কবি শফিক সাঁই, বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমির নির্বাহী পরিচালক রিফাত জামিল তান্না,দৈনিক জনকণ্ঠ হালুয়াঘাট প্রতিনিধি নাঈম আহমেদ,তরুণ কবি ও সম্পাদক শরিফ মল্লিক এবং তরুণ কবি হোসাইন সানোয়ার প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে কবি হুমায়ুন কবীর খানের সাহিত্যচর্চা, শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম ও মানবিক অনুভূতির প্রতি তাঁর দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, ‘শ্রমিকের হাত’ কাব্যগ্রন্থটি পাঠকমহলে সমাদৃত হবে এবং সমকালীন বাংলা কবিতায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে বিদ্রোহী কবিতা পরিষদের সদস্যবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। প্রকাশনা অনুষ্ঠান শেষে বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
হালুয়াঘাট প্রতিনিধি 











