১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবিতে প্রাণ গেল দুজনের

ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে নৌকাভ্রমণে বের হয়েছিলেন তারা। কিন্তু সেই আনন্দভ্রমণই শেষ পর্যন্ত রূপ নেয় ট্র্যাজেডিতে। নেত্রকোনার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোরী।

সোমবার বিকেল চারটার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। আহত মিম (১২) বিষমপুর গ্রামের আসমত আলীর মেয়ে। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে জামিলা আক্তার ও নুসরাত আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে একটি ছোট নৌকায় করে চিকনি বিলে ঘুরতে যান। বিলের মাঝামাঝি পৌঁছানোর পর নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে তিনজনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদের ছুটির আনন্দের মধ্যেই ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর বেদনা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবিতে প্রাণ গেল দুজনের

আইপিএল এ টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

01 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবিতে প্রাণ গেল দুজনের

পোষ্টের সময় : ০৮:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬