১০:১২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে শিক্ষার্থীর মা বাদী হয়ে আবু রাহাতকে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আবু রাহাত জেলার ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানিয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের আগে সকল শিক্ষার্থীকে ছুটি দিয়ে মাদরাসা বন্ধ করে দেওয়া হয়। তবে শিক্ষার্থীকে বাড়িতে যেতে দেননি শিক্ষক আবু রাহাত। পরে তিনি ওই শিক্ষার্থীকে মাদরাসায় রেখে জোরপূর্বক বলাৎকার করেন। এরপর ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই শিক্ষার্থীর মা মামলা দায়ের করেন। ওই মামলায় আবু রাহাতকে আদালতে পাঠায় পুলিশ।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবিতে প্রাণ গেল দুজনের

আইপিএল এ টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

01 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৩:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬