১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছেন জামালপুর ৩৫ বিজিবি।

এ উপলক্ষে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বিকালে বিজিবির পক্ষ থেকে জামালপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান মন্ডপ গুলো পরিদর্শন করেন।

এসময় বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

পরিদর্শন শেষে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক হাসানুর রহমান বলেন, ৩৫ বিজিবির আওতাধীন এলাকায় দুর্গা পূজার মন্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি পূজা নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। পূজা কার্যক্রমকে উপভোগ করতে সর্বাত্মক সহযোগিতা সহ ১০ অক্টোবর থেকে বিজিবি টহল কার্যক্রম শুরু হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে কয়লা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ

বাসযোগ্য বাংলাদেশ গড়তে দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন

পোষ্টের সময় : ১২:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬