০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে গভীর রাতে ইউএনওর হাতে মাদকসেবী আটক, ৬ মাসের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেরদৌস (২৫) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ফেরদৌস বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকার আব্দুর রউফের ছেলে।

প্রশাসন সুত্রে জানা যায়, মাদক বিরুধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাট্টাজোর এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌসকে মাদক সেবন অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন

16 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে গভীর রাতে ইউএনওর হাতে মাদকসেবী আটক, ৬ মাসের কারাদণ্ড

পোষ্টের সময় : ০৬:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬