০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মিছিলের খবর পেয়ে উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়।এর আগে উপজেলার চরহোসেনপুর গ্রামের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুম (৩০) এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. সজিব মিয়া (২০)।

আল-মাসুম ঈশ্বরগঞ্জ পৌর শহরের মৃত তাহের উদ্দিন ও রেজিয়া খাতুনের ছেলে। সজিব মিয়া উপজেলার ১ নম্বর ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের রুস্তম আলী ও কলসুম বেগমের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের ব্যানারে মিছিল চলাকালে মিছিলের শেষ পর্যায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের মিছিল হতে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২

প্রেসক্লাব নকলা'র নতুন কমিটি: সভাপতি রানা, সম্পাদক রিজন

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২

পোষ্টের সময় : ১০:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬