০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা আব্দুর রাশিদের পক্ষে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আব্দুর রাশিদ ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাঁচামাটিয়া নদীর সেতু সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

চরশিহারী ও চরহোসেনপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ জুলাই থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে কল করে আব্দুর রাশিদকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ২১ অক্টোবর বেলা ১১টা ২২ মিনিটে চরহোসেনপুর এলাকায় নিজের বাড়িতে অবস্থানকালে একটি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি সুযোগ পেলেই গুলি করে তাঁর মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবার ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আব্দুর রাশিদ। জিডির নম্বর ১৯২।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, একজন রাজনৈতিক নেতাকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা উদ্বেগজনক। এতে শুধু ওই নেতা নন, তাঁর পরিবারের সদস্যরাও আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাই হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি আব্দুর রশীদ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচি থেকে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘আব্দুর রাশিদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

বাকৃবিতে কনসার্ট, হলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

পোষ্টের সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬