১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন নান্দাইলের মো. মৃদুল হাসান সৌরভ (২৩)। গত ১৬ মাস আগে সৌদি আরবে গিয়ে গত ১০ অক্টোবর জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান সৌরভ। মৃদুল হাসান সৌরভ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের সোহরাব হোসেনের পুত্র।

একমাত্র প্রবাসী ছেলের মরদেহ দেশে আনতে যখন কোনো দিক খুঁজে পাচ্ছিলেন না পরিবার, তখন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টার দিকে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানো মাত্রই মরদেহ গ্রহণ করতে ছুটে যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

এদিকে মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর তাৎক্ষণিক সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি জানান, প্রবাসী শ্রমিকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এই অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সরকার সবসময় প্রবাসী ভাইদের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে।

মৃতের পিতা সোহরাব হোসেন বলেন, একমাত্র ছেলের মৃত্যুতে আমি কী করবো বুঝে উঠতে পারিনি। কীভাবে মরদেহ দেশে আনবো তাও বুঝতে পারছিলাম না। পরে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ দেশে আনতে পেরেছি।

শুক্রবার রাতেই প্রবাসী মৃদুল হাসানের মরদেহ তার নিজ বাড়ি নান্দাইলের দেউলডাংরা গ্রামে পৌঁছেছে। আজ শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হবে।।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

বকশীগঞ্জে দশানীর ভাঙনে বিলীন বসতভিটা, গতিপথ ফেরানোর দাবি

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

পোষ্টের সময় : ০৯:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬