১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর ভিটে থেকে উচ্ছেদ, দুই শিশুসন্তান নিয়ে বিধবার মানবেতর জীবনযাপন 

ময়মনসিংহের নান্দাইলে পৈতৃক জমি ও বসতঘর জবরদখলের অভিযোগ করে দুই অবুঝ শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মোছা. নাদিরা আক্তার (২৭) নামের এক বিধবা নারী।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ননদ ও ভাগ্নে-ভাগ্নিসহ সাতজনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ বছর আগে নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের চন্ডীপাশা এলাকার শাহজাহানের সাথে নাদিরার বিয়ে হয়। ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় শাহজাহানের মৃত্যু হলে তাঁর বোন ও ভাগ্নে-ভাগ্নিরা পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করে। এরই জেরে গত ৬ নভেম্বর সকালে অভিযুক্তরা দলবদ্ধভাবে বাড়িতে হামলা চালিয়ে গাছপালা কেটে ফেলে। বাধা দিতে গেলে নাদিরাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে সবকিছু দখলে নেয় অভিযুক্তরা।

হামলায় আহত নাদিরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ করেও কোনো সমাধান না হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। বর্তমানে অভিযুক্তদের অব্যাহত হুমকিতে ২ বছর ও ৫ বছর বয়সী দুই শিশুকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্তরা ঘর দখলের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, তারা নিজেদের ঘরেই অবস্থান করছেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

আওয়ামী আমলে খাদ্য পরিদর্শক মোখলেছের ইসলামপুর গুদামে পদায়নে সমালোচনা

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্বামীর ভিটে থেকে উচ্ছেদ, দুই শিশুসন্তান নিয়ে বিধবার মানবেতর জীবনযাপন 

পোষ্টের সময় : ১০:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬