০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী আমলে খাদ্য পরিদর্শক মোখলেছের ইসলামপুর গুদামে পদায়নে সমালোচনা

বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক দুর্নীতি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে অভিযুক্ত খাদ্য পরিদর্শক মোখলেছুর রহমানকে জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করায় ময়মনসিংহ ও জামালপুর অঞ্চলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

খাদ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে খাদ্য পরিদর্শক হিসেবে চাকরিতে যোগদানের পর খুলনা বিভাগ থেকে বদলি হয়ে ময়মনসিংহ বিভাগে আসেন মোখলেছুর রহমান। নেত্রকোনার বাসিন্দা হওয়ায় তিনি নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা অসীম কুমার উকিলের ছোট ভাই হিসেবে পরিচয় দিতেন। অভিযোগ রয়েছে, অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ঘনিষ্ঠজন হিসেবে প্রভাব খাটিয়ে তিনি খাদ্য বিভাগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও স্ক্রিনশটে দেখা যায়, ২০২৩ সালের ২৩ এপ্রিল কেন্দুয়ার উকিল বাড়িতে অপু উকিল ও আরিফ খান জয়ের সাথে ঈদ পরবর্তী পুনর্মিলনীতে অংশ নিয়ে তিনি নিজেই ফেসবুকে পোস্ট দেন। এছাড়া ২০২০ সালের ১২ ডিসেম্বর টাঙ্গাইলের সখিপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা খাদ্য বিভাগের ব্যানারে আয়োজিত একটি রাজনৈতিক প্রতিরোধ সমাবেশেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।

অভিযোগ রয়েছে, ৫ই আগস্টের পূর্বে ছাত্র-জনতা ও বিরোধী নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাতেও তিনি জড়িত ছিলেন। অথচ পটপরিবর্তনের পর তিনি ভোল পাল্টে নিজেকে বর্তমান সরকারের সমর্থক হিসেবে জাহির করে গুরুত্বপূর্ণ এই পদায়ন বাগিয়ে নিয়েছেন।

বিভিন্ন কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতি

ত্রিশাল ধলা খাদ্য গুদামে রাজনৈতিক প্রভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে তিনি খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল কাগজপত্র ছাড়াই বাইরের সিন্ডিকেটের কাছে বিক্রি করে দিতেন। পরবর্তীতে আমন ও বোরো মৌসুমে চাল সমন্বয় এবং বস্তা থেকে চাল সরিয়ে ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘুষের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে একদিন স্থানীয় ব্যবসায়ীরা তাকে গুদামের ভেতর তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তিনি গুদামের পেছনের উঁচু দেয়াল টপকে পালিয়ে রক্ষা পান।

ধানীখোলা খাদ্য গুদাম: বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ত্রিশালের ধানীখোলা খাদ্য গুদামে পদায়ন নেওয়ার পাঁচ মাসের মাথায় তৎকালীন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস পরিদর্শনে এসে পুরাতন চাল সমন্বয়ের প্রমাণ পান। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

ফুলপুর খাদ্য গুদাম: বিভাগীয় মামলা চলমান থাকা অবস্থাতেই তৎকালীন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে তিনি ফুলপুর খাদ্য গুদামে বদলি হন। সেখানেও সিন্ডিকেট গড়ে তুলে ঘুষ দাবি করায় স্থানীয় এক মিলারের হাতে লাঞ্ছিত হন। ফুলপুরের মিলাররা তৎকালীন জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠিত হয় এবং একাধিকবার শোকজ করা হয়।

বর্তমান পদায়ন নিয়ে প্রশ্ন:

অভিযোগ রয়েছে, চলতি সপ্তাহে মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের জামালপুর জেলার ইসলামপুর খাদ্য গুদামে পদায়ন নিয়েছেন। আওয়ামী লীগের দাপট দেখানো এক সময় মুখলেছ, এখন নিজেকে বিএনপির কর্মী দাবি করে..এরই মধ্যে দপ্তরে রাজ রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিদের মাঝে।

এ বিষয়ে জানতে খাদ্য পরিদর্শক মুখলেছুর রহমানকে ফোন করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার বিষয়টিও এড়িয়ে যান তিনি। তবে, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপিদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পরার বিষয়টি নিয়ে তার বক্তব্য, সব এআই দিয়ে অপপ্রাচার করা হয়েছে। যদিও, ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে ছবিগুলো ক্যামেরায় তোলার প্রমাণ পাওয়া যায়।

বিতর্কিত একজন কর্মকর্তাকে কিভাবে পদায়ন করা হলো, এমন প্রশ্নের জবাবে ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দাবি, অধিদপ্তরের নিয়মানুযায়ী বদলি করা হয়েছে তাকে। সেক্ষেত্রে অভিযুক্ত বা বিতর্কিত কোন কর্মকর্তার বিষয়ে লিখিত অভিযোগ থাকলে, ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াস গ্রেপ্তার

জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ: বাকৃবি ছাত্রদল আহবায়ক

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আওয়ামী আমলে খাদ্য পরিদর্শক মোখলেছের ইসলামপুর গুদামে পদায়নে সমালোচনা

পোষ্টের সময় : ০৯:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬