১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ ড্রেজার ধ্বংস

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পুরান আইরমারী গ্রামে দশানী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দশানী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

আওয়ামী আমলে খাদ্য পরিদর্শক মোখলেছের ইসলামপুর গুদামে পদায়নে সমালোচনা

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ ড্রেজার ধ্বংস

পোষ্টের সময় : ১০:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬