১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনার কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিক মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বীজসংলগ্ন এলাকার পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

আটক শফিক মিয়া নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওই এলাকায় শফিক মিয়াকে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি কেন্দুয়া থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের কাছ থেকে ওই যুবককে পুলিশি হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

আওয়ামী আমলে খাদ্য পরিদর্শক মোখলেছের ইসলামপুর গুদামে পদায়নে সমালোচনা

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

পোষ্টের সময় : ১০:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬