০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নৌবাহিনীর কর্মী গ্রেপ্তার, পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ভারতের নৌবাহিনীর সদর দপ্তরের একজন কর্মীকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বিশাল যাদব, যিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা এবং নৌবাহিনীর সদর দপ্তরে ক্লার্ক পদে কর্মরত ছিলেন।

ভারতের রাজস্থানের পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি ইনটেলিজেন্স) তাকে রাজধানী দিল্লি থেকে আটক করে। তদন্তে উঠে এসেছে, বিশাল যাদব দীর্ঘদিন ধরে একটি পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রেখে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য পাচার করছিলেন।

বিশেষ করে ‘অপারেশন সিন্দুর’ নামের সাম্প্রতিক এক সামরিক অভিযানের সময়ও তিনি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে। তার মোবাইল ফোন থেকে নৌবাহিনী ও অন্যান্য প্রতিরক্ষা ইউনিট সংক্রান্ত অনেক গোপন নথি উদ্ধার করা হয়েছে।

তদন্তে আরও জানা যায়, এক পাকিস্তানি নারী হ্যান্ডলার, যিনি নিজেকে সোশ্যাল মিডিয়ায় ‘প্রিয়া শর্মা’ নামে পরিচয় দেন, তার কাছেই এসব তথ্য পাঠানো হতো। বিনিময়ে তিনি বিশালকে অর্থ প্রদান করতেন, যার কিছু অংশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এবং কিছু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হতো।

পুলিশ জানিয়েছে, বিশাল ওই নারীর সঙ্গে মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হন। ধারণা করা হচ্ছে, তিনি অনলাইন গেমিংয়ে আসক্ত ছিলেন এবং আর্থিক সংকটে পড়ে এই অনৈতিক পথে পা বাড়ান।

বর্তমানে তাকে জয়পুরে ভারতের একাধিক গোয়েন্দা সংস্থা যৌথভাবে জিজ্ঞাসাবাদ করছে। ফাঁস হওয়া তথ্যের প্রকৃতি, অন্য কারা এই চক্রে জড়িত এবং গোটা নেটওয়ার্ক কতটা বিস্তৃত—তা খতিয়ে দেখা হচ্ছে বলে এনডিটিভি জানিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে নৌবাহিনীর কর্মী গ্রেপ্তার, পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ

পোষ্টের সময় : ০২:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫