০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা

ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব জেলায় চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। মঙ্গলবার (১ জুলাই) থেকে ১৩৪টি থানায় এ সেবা চালু হবে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

সোমবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই এখন সব ধরনের জিডি করা যাবে। আগে কেবল হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত, এবার তার পরিসর আরও বাড়ানো হলো।

এর আগে সিলেট ও চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সব থানায় এ সুবিধা চালু হয়। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রো এলাকাতেও অনলাইন জিডি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই পরবর্তী সময়ে বারবার তা করতে হবে না।

সেবাপ্রাপ্তিতে সমস্যা হলে ২৪ ঘণ্টা খোলা থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা

পোষ্টের সময় : ০৮:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫