১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে আ.লীগকে সংগঠিত করার চেষ্টায় ময়মনসিংহে অধ্যক্ষ আটক

অনলাইনে ময়মনসিংহে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার অভিযোগে মনোয়ার হোসেন খান মিনার (৪৫) নামের এক কলেজের অধ্যক্ষকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার বিকেলে নগরীর নতুন বাজার ক্যাপিটাল কলেজ থেকে তাঁকে আটক করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ডিভাইস ও অ্যাপস ব্যবহার করে দলটির পলাতক নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।

মনোয়ার হোসেন খান মিনার ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এবং ব্যক্তিমালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ১৩ ব্যাটালিয়নের ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বী। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার গোয়েন্দা তথ্যে এই অভিযান চালানো হয়।

এ সময় আটক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল ফোন ও তাঁর ব্যবহৃত বেশ কয়েকটি ডিভাইসে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় অধ্যক্ষ মিনারকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অনলাইনে আ.লীগকে সংগঠিত করার চেষ্টায় ময়মনসিংহে অধ্যক্ষ আটক

পোষ্টের সময় : ০৬:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫