০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়ালো

গত কয়েক দিনের ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০৬ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগনির বরাতে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ১৩ জুন থেকে ইসরায়েলের চালানো হামলাগুলোর ফলে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন, তবে এখনো বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছে গত ২৪ ঘণ্টায়, যেখানে ১০৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপোর এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে জানান, গত ১২ দিন ধরে দেশটির হাসপাতালগুলো অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে সোমবার তিনি জানান, নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

তবে ইরানের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান দাবি করেছে, প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের প্রায় দ্বিগুণ হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়ালো

পোষ্টের সময় : ০৫:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫