১১:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে এ তথ্য জানান।

তিনি সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। যারমধ্যে আছে ফর্দো, নাতানজ এবং ইসফাহান। (হামলায় অংশ নেওয়া) সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।”

ট্রাম্প আরও জানিয়েছেন, মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা। হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।

হামলা সফল হয়েছে জানিয়ে ট্রাম্প বলেছেন, “আমাদের আমেরিকান যোদ্ধাদের অভিবাদন জানাই। পৃথিবীর অন্য কোনো সামরিক শক্তি নেই যারা এটি করতে পারত। এখন হলো শান্তির সময়। এ বিষয়ে মনযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ।”

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে, তবে তা ‘সবার জন্য অত্যন্ত বিপজ্জনক’ হবে।

ইউরোপীয় কূটনৈতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন তিনি। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়, তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

এর আগে ১৮ জুন এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা ‘অপূরণীয় ক্ষতির’ মুখে পড়বে।

🔥 ইরান – ইসরায়েল যুদ্ধ নিয়ে আরো পড়ুন ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ এর আন্তর্জাতিক পাতায়। 🔥https://dailybexpress.com/category/আন্তর্জাতিক/

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভিক্ষুক ফিরোজার স্বপ্নপূরণ, নতুন ঘর দিলেন তথ‍্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

পোষ্টের সময় : ০৮:৩৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫