০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল কাল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও নিজের ফল জানতে পারবেন। বৃহস্পতিবার প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫–এর পুনঃনিরীক্ষণের ফল নির্ধারিত সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের সরকারি পোর্টালে প্রকাশ করা হবে। একই সঙ্গে যেসব পরীক্ষার্থী আবেদন করেছিলেন, তাদের দেওয়া মোবাইল নম্বরেও ফল পাঠানো হবে। এ জন্য বোর্ডের ওয়েবসাইটে (dhakaeducationboard.gov.bd) প্রবেশ করে ফল সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

বোর্ড সূত্র জানিয়েছে, এ বছর খাতা চ্যালেঞ্জে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। মোট ৬৬ হাজার ১৫০ শিক্ষার্থী আবেদন করেছেন, যেখানে চ্যালেঞ্জ করা খাতার সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৫০৬টি। বিপরীতে সবচেয়ে কম আবেদন জমা পড়েছে বরিশাল বোর্ডে—৮ হাজার ১১১ শিক্ষার্থী মোট ১৭ হাজার ৪৮৯ খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডে ২২ হাজার ১৫০ শিক্ষার্থীর মোট ৪২ হাজার ৪৪টি খাতা, রাজশাহী বোর্ডে ২০ হাজার ৯২৪ শিক্ষার্থীর ৩৬ হাজার ২০৫টি খাতা এবং যশোর বোর্ডে ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থীর একই সংখ্যক খাতা পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়েছে। চট্টগ্রাম বোর্ডে আবেদনকারী ২২ হাজার ৫৯৫ জন, মোট খাতা ৪৬ হাজার ১৪৮টি।

সিলেট বোর্ডে ১৩ হাজার ৪৪ পরীক্ষার্থী ২৩ হাজার ৮২০ খাতা, দিনাজপুর বোর্ডে ১৭ হাজার ৩১৮ পরীক্ষার্থী ২৯ হাজার ২৯৭ খাতা এবং ময়মনসিংহ বোর্ডে ১৫ হাজার ৫৯৮ পরীক্ষার্থী ৩০ হাজার ৭৩৬ খাতা চ্যালেঞ্জ করেছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের বিএম–ভোকেশনাল শাখায় ১২ হাজার ৭ শিক্ষার্থী ১৫ হাজার ৩৭৮ খাতা এবং আলিম পরীক্ষায় ৭ হাজার ৯১৬ শিক্ষার্থী ১৪ হাজার ৭৩৩ খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

সকল বোর্ডে প্রাপ্ত মোট আবেদন পর্যালোচনার পর ফল প্রকাশ করা হবে। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা অনলাইনে কিংবা মোবাইল মেসেজের মাধ্যমে তাদের সংশোধিত ফলাফল জানতে পারবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

কেন্দুয়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড ১ লাখ টাকা

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল কাল

পোষ্টের সময় : ১১:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫