০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৫৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. বদরুন নাহার ঐতী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তাঁর এমএস গবেষণার তত্ত্বাবধায়ক শিক্ষক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।

সহপাঠী ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সম্প্রতি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি সন্তান জন্ম দেন। তবে অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসাধীন অবস্থায় সন্তান জন্মের সাত দিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, সদ্যোজাত সন্তান, পরিবার-পরিজন, সহপাঠী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর স্বামী ৪৩তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম খান।

ডা. বদরুন নাহার ঐতীর অকাল মৃত্যুতে বাকৃবির ডিভিএম ৫৫তম ব্যাচসহ বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

পোষ্টের সময় : ০২:৪১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬