০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান প্রার্থী রনির শোডাউন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ২নং আশুজিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, ২০১৬ সালের ইউপি নির্বাচনে ধানের শীষের নমিনি, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলীর সুযোগ্য সন্তান ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলীমূল ইসলাম রনি শত শত মোটরসাইকেলের একটি শোডাউন নিয়ে পুরো ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘুরে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন।

এসময় বিএনপি ও সকল অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী তাঁর সাথে ছিলেন।

এর আগে কেন্দুয়া-নেত্রকোণার আঞ্চলিক মহাসড়কের ক্লাবঘর মোড় হতে শুরু হয়ে পুরো ইউনিয়নের রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে এবং পূজা মণ্ডপগুলো পরিদর্শন শেষে পুনরায় ক্লাবঘরে গিয়ে শোডাউনটি শেষ হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী আলীমূল ইসলাম রনি বলেন, আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বিগত ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির দুঃসময়ে দল আমার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন। তখনকার সময়ে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী খুঁজে পাওয়া কঠিন ছিল, সেই সময়ে নিজের ও পরিবারের মায়া ত্যাগ করে দলের আদর্শ বুকে ধারণ করে ধানের শীষ প্রতীকে নির্বাচনের মাঠে লড়াই করেছি। ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা, জেল-জুলুম, অত্যাচার-নিপিড়ন সহ্য করে রাজনীতির মাঠে ঠিকে রয়েছি। আমি শতভাগ বিশ্বাস করি দল এবারও আমাকে মূল্যায়ন করবেন এবং আমাকে মনোনয়ন দিবেন। তবে, আমি দলের সিদ্ধান্তের বাইরে কোন একক সিদ্ধান্ত নেব না।

তিনি আরও বলেন, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তবে, ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবো। মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা সবার সহযোগিতায় নির্মূল করার চেষ্টা করবো।

সরকারের প্রতিটি উন্নয়ন কর্মসূচি জনগণের দোরগোড়ায় এনে আশুজিয়া ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২

প্রেসক্লাব নকলা'র নতুন কমিটি: সভাপতি রানা, সম্পাদক রিজন

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান প্রার্থী রনির শোডাউন

পোষ্টের সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬